প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
এত দিন আমি ‘মা’ বলে ডেকেছি আর গতকাল থেকে আমার ছোট্ট মেয়েটা প্রথম ‘মা’ ডাকতে শিখেছে৷
নাদিরা ইসলাম দিনাজপুর
সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে নেওয়া আর সিরিয়াল দেখতে বসা কারও কাছ থেকে রিমোট ছিনিয়ে নেওয়া—দুটোই সমান বিপজ্জনক।
সাগর সিংহ
কেশবপুর, যশোর
বইয়ের সঙ্গে বহুদিনের শীতল সম্পর্কের অবসান ঘটিয়ে উষ্ণ সম্পর্ক গড়ে তুলছি। ভর্তিযুদ্ধ বলে কথা!
সামিউল ইসলাম
মামাবিহীন এ জগতে চাকরির আশা কি আমি পারি করিতে?
মো. আরিফ হাসনাত
নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, হবিগঞ্জ
যান্ত্রিক যুগে বিদ্যুৎই পারে মানুষকে আরাম দিতে। বিদ্যুৎ থাকলে কাজকর্ম করে আরাম। না থাকলে বসে বসে আরাম৷
মো. নজরুল ইসলাম
জানপুর, সিরাজগঞ্জ৷
আমাদের বংশের সবাই একটু বেশিই বোঝে। দেখলেন না, এই জিনিসটাও আমি বুঝে গেছি।
রাফিউল আলম
পাটগ্রাম, লালমনিরহাট
বোকাদের দেখে আমরা বুদ্ধিমান হতে পারি।
মো. হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও
পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আসলে আকাশ ততটা কাছে নয়।
শামায়েল আহমদ
সিলেট
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।