সেরা আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে
ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine


ঈদের নাটকের মাঝে এত বিজ্ঞাপনের সুবিধা হচ্ছে, এই সময় উঠে গিয়ে আমরা কিছু খাবার নিয়ে আসতে পারি।
সাব্বির আহমেদ

পরীক্ষার আগের রাত না থাকলে ছাত্র হিসেবে আমি অনেক আগেই ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যেতাম...
প্রভাকর বিশ্বাস
রাজেন্দ্র কলেজ, ফরিদপুর

সাদা মেঘের ভেলা ভাসছে আর শুরু হয়েছে কাশফুলের মহাসমারোহ।
মিনহাজ উদ্দিন
সরিষাবাড়ী, জামালপুর

উড়োজাহাজের শব্দ শুনলেই জানালার পর্দা তুলে উঁকি দিই, আসলে কী খুঁজি, উড়োজাহাজ নাকি নিজের হারিয়ে যাওয়া শৈশব?
নিয়তি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট

শহর থেকে গ্রামে এসে আজ আকাশটাকে সত্যিই রঙিন দেখা যাচ্ছে। শহরের কৃত্রিমতার মাঝে প্রকৃতির বাস্তবতা প্রায় ভুলেই গিয়েছিলাম।
তমা আক্তার
জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার