প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা হয়েছে কাফকো স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৩২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। তবে জিপিএ-৫-এ এগিয়ে রয়েছে সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ। এখানকার ৭৭ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৫২ জন। এর মধ্যে পাস করেছে এক হাজার ৫৩০ জন। পাসের হার ৭৮ দশমিক ৩৮ শতাংশ। আর দাখিলে ১১টি প্রতিষ্ঠান থেকে ৪৫৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৮৫ জন। পাসের হার ৮৪ দশমিক ০৬ শতাংশ। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, দাখিলে ১৮ জন।অপরদিকে মাদ্রাসার দাখিল পরীক্ষায় বরাবরের মতো শতভাগ পাস করে আনোয়ারায় শীর্ষস্থান ও চট্টগ্রাম বিভাগে সেরা ২০-এ স্থান দখল করেছে বারখাইন জামেয়া জমহুরিয়া মাদ্রাসা।