সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেবে চট্টগ্রাম প্রেসক্লাব
গণমাধ্যমকর্মীদের সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেবে চট্টগ্রাম প্রেসক্লাব। সাংবাদিকদের মধ্যে শুধু প্রেসক্লাব সদস্যরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত যেকোনো ধরনের গবেষণা এবং অনুসন্ধানধর্মী প্রতিবেদনের ওপর এ পুরস্কার দেওয়া হবে। প্রেসক্লাব নির্বাহী কমিটি মনোনীত বিচারক প্যানেল তিনজন সেরা প্রতিবেদক নির্বাচন করবেন। প্রতিবেদকদের অর্থ, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রেসক্লাব সদস্যদের ২০১৩ সাল থেকে চলতি বছরের ১০ মার্চের মধ্যে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের মূল কপি (প্রকাশিত পত্রিকার কপি), অনলাইনে প্রকাশ হওয়া প্রতিবেদনের ডাউনলোড করা কপি (সম্ভব হলে সংশ্লিষ্ট প্রতিবেদনের লিঙ্ক) এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হওয়া প্রতিবেদনের সিডি ১০ মার্চ বিকেল পাঁচটার মধ্যে প্রেসক্লাবের প্রশাসনিক বিভাগে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।