সেরা বিদ্যালয়ে বসতে হয় গাদাগাদি করে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ উপজেলায় এসএসসির ফলাফলে টানা পাঁচ eQi শ্রেষ্ঠত্ব ধরে রাখা সাবরাং উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও আসবাব সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। গাদাগাদি করে বসে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের l প্রথম আলো
টেকনাফ উপজেলায় এসএসসির ফলাফলে টানা পাঁচ eQi শ্রেষ্ঠত্ব ধরে রাখা সাবরাং উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও আসবাব সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। গাদাগাদি করে বসে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং উচ্চবিদ্যালয় ফলাফলের বিবেচনায় উপজেলার সেরা বিদ্যালয়। টানা পাঁচ বছর ধরে এসএসসি পরীক্ষার ফলাফলের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে বিদ্যালয়টি। শিক্ষার্থীরা বরাবর ভালো ফল করলেও এই বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও টুল-বেঞ্চসহ প্রয়োজনীয় আসবাব। রয়েছে শিক্ষGKi সংকটও। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান।
সাবরাং বিদ্যালয়ের শিক্ষকেরা eGjন, ২০১২ সাল থেকেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে। পাঁচ বছর ধরে শতভাগ পাসের রেকর্ডও গড়েছে বিদ্যালয়টি। প্রতি বছর বেশ কিছু শিক্ষার্থী জিপিএ-৫ পাচ্ছে। বিদ্যালয়টি থেকে ২০১৪ সালে ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে চারজন পেয়েছে জিপিএ-৫। ২০১৫ সালেও পাসের হার ছিল শতভাগ। ওই বছর ৫৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। জিপিএ-৫ পেয়েছিল সাতজন শিক্ষার্থী। আর এ বছর ৫৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। একজন পেয়েছে জিপিএ-৫।
সাবরাং বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের ১ জানুয়ারি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় একটি টিনের ছাউনিযুক্ত আধা পাকা ভবনে তিনটি শ্রেণিকক্ষ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ১৯৯৭ সালে নিম্নমাধ্যমিকের অনুমতি পাওয়ার পর থেকে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।
কিন্তু বাড়েনি শ্রেণিকক্ষ, বেঞ্চ এবং অন্যান্য উপকরণ। বর্তমানে বিদ্যালয়ে ৭৪২ জন ছাত্রছাত্রী রয়েছে। সে অনুপাতে শিক্ষক দরকার ১৮ জন। কিন্তু কর্মরত রয়েছেন ১২ জন। এর মধ্যে কেবল ছয়জন সরকারি এমপিওভুক্ত। বিদ্যালয়ে ১৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও রয়েছে আটটি। এ কারণে বাধ্য হয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এক বেঞ্চে পাঁচ-ছয়জন KGi শিক্ষার্থীকে বসতে nGœQ গাদাগাদি করে।
৬ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখায় গাদাগাদি করে বসেছে শিক্ষার্থীরা। ওই শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ১৩৯। কথা হয় শিক্ষার্থী তসলিমা আক্তার, রিনা আক্তার ও কল্পনা শর্মার সঙ্গে। তারা eGj, এক কক্ষে প্রায় দেড় শ শিক্ষার্থী গাদাগাদি করে বসে। এ কারণে তারা শিক্ষকের পড়ায় মনোযোগ দিতে পারে না।
ষষ্ঠ শ্রেণির ওই শাখায় পাঠদান করছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, এত বেশি শিক্ষার্থীকে একসঙ্গে পাঠদান কঠিন। বাড়তি শ্রেণিকক্ষ থাকলে আরও একটি শাখা করা যেত। বাধ্য হয়ে শিক্ষার্থীদের এভাবেB পাঠদান করতে হচ্ছে।
বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের সভাপতি সাদেক হোসেন বলে, শ্রেণিকক্ষের সংকটের পাশাপাশি বিদ্যালয়ে বিজ্ঞানাগার, পাঠাগার ও কম্পিউটার ল্যাব নেই। এতে গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এরপরও টানা পাঁচ বছর উপজেলাq এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ দৌলা বলেন, ‘শ্রেণিকক্ষ, আসবাব ও শিক্ষক-সংকটের বিষয় জানিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। পাঁচ বছর ধরে উপজেলার সেরা হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হলেও এটি এখনো মাধ্যমিকের স্বীকৃতি পায়নি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিক মিয়া বলেন, বিদ্যালয়ের নানা সমস্যার কথা কয়েকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তিনি লিখিতভাবে জানিয়েছেন।’
অবশ্য এসব সমস্যা সমাধানের আশ্বাসও মিলেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন প্রথম আলোকে বলেন, আগামী দিনে অগ্রাধিকার ভিত্তিতে ওই বিদ্যালয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে।