সেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফটিকছড়ি উপজেলার সেরা বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানও পেয়েছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া উপজেলার ২০ জন মেধাবীর মধ্যে ১০ জনই এ বিদ্যালয়ের শিক্ষার্থী।৫৭৯ নম্বর পেয়ে উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে অপূর্ব বড়ুয়া ডিকন। প্রতিক্রিয়া জানতে চাইলে ডিকন বলল, ‘পরীক্ষা ভালো দিয়েছি। ফল ভালো হওয়ায় খুব ভালো লাগছে।’ বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবার অনুপ্রেরণায় ফলাফল ভালো হয়েছে বলে মন্তব্য করে সে। একই বিদ্যালয় থেকে দ্বিতীয় স্থান পাওয়া সুমেরা আন নূর এবং তৃতীয় স্থান পাওয়া সাইদুল ইসলামও ফলাফলে খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম গোলাম কিবরিয়া ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে উপজেলায় সেরা ২০ জনের মধ্যে দশম স্থান পর্যন্ত আমাদের দখলে থাকলেও ভবিষ্যতে চেষ্টা থাকবে সব কটিই যেন আমাদের দখলে থাকে।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির সুনাম ছিল। এ ফলাফলে প্রমাণিত হয় বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের শুভ চেষ্টা থাকলে ভালো ফলাফল অর্জন সম্ভব।’