সেরা মডেলের খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট্রেটের সেরা মডেল প্রতিযোগিতায় এক প্রতিযোগীর ক্যাটওয়াক
পোর্ট্রেটের সেরা মডেল প্রতিযোগিতায় এক প্রতিযোগীর ক্যাটওয়াক

শুরুতে নাচ। ‘ছন্দে ছন্দে’ গানের সঙ্গে নেচে মঞ্চ মাতান চ্যানেল আই সেরা নাচিয়ের রানারআপ মিমু। এরপর শুরু হয় মূল পর্ব-মডেলদের ক্যাটওয়াক। র্যাম্পে আলো ছড়ান ২০ তরুণ-তরুণী।
১৭ নভেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিকবিষয়ক সংগঠন পোর্ট্রেটের আয়োজনে সেরা মডেল প্রতিযোগিতার পারফরম্যান্স রাউন্ড। এতে বিচারক ছিলেন সাংবাদিক শামসুদ্দিন হারুন, টিভি উপস্থাপিকা নাসরিন ইসলাম ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। তিনি বলেন, চট্টগ্রাম থেকে শিল্পী তৈরিতে ভূমিকা রেখে আসছে পোর্ট্রেট। এর ধারাবাহিকতায় এই আয়োজন। এই প্ল৵াটফর্ম থেকে উঠে আসা অনেকে এখন ঢাকায় কাজ করে সুনাম কুড়িয়েছেন। এ ছাড়া বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক শাকিল আবেদীন।
ক্যাটওয়াকের ফাঁকে ফাঁকে চলে প্রতিযোগীদের অন্য পরিবেশনা। আগামী ৩১ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।