সেরা মুন্সি আবদুর রউফ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে চলছিল তুমুল বিতর্ক। বিষয় চট্টগ্রামের উন্নয়ন। এক পক্ষ দায়ী করছে জলাবদ্ধতাকে, অন্য পক্ষ রাজনৈতিক অস্থিরতাকে। রয়েল সিমেন্ট দৃষ্টি জাতীয় কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে হয়ে গেল জমজমাট তর্ক-যুদ্ধ।
২৩ ডিসেম্বর সকালে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। ফাইনালে অংশগ্রহণ করে চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে হারিরে সেরা হয় ঢাকার বীর শ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজ।
প্রতিযোগিতা শেষে দৃষ্টি চট্টগ্রামে সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং এর আশিক ইমরান, সানসাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, তরুণ শিল্প উদ্যোক্তা মনসুর আলম, রয়েল সিমেন্টর জ্যেষ্ঠ প্রকৌশলী রিদুয়ান উর রহমান, রয়েল সিমেন্টের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সাল নাসির খান। আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মুন্না।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় সারা দেশের ২৪টি কলেজের ৭২ জন বিতার্কিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও বিতার্কিক আবদুন নূর তুষার। বিজ্ঞপ্তি