সেরা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীর তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহে এবার উপজেলায় কলেজ পর্যায়ে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ শ্রেষ্ঠ কলেজ, শাহ মোহছেন আউলিয়া কলেজের অধ্যক্ষ মো. খাইরুল ইসলাম শ্রেষ্ঠ অধ্যক্ষ, আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুয়ানুল হক শ্রেষ্ঠ কলেজ শ্রেণি শিক্ষক ও কাফকো স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মারিয়া মাহিদ শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে।
বিদ্যালয়ে মধ্যে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়, বক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গণি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বশিরুজ্জমান স্মৃতি শিক্ষাকেন্দ্রের নেওয়াজ মাহমুদ শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে।
মাদ্রাসা পর্যায়ে বক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসা, রায়পুর গাউছিয়া হাশেমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) মোহাম্মদ সোলাইমান শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান, বরুমচড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মোহাম্মদ আবদুচ সাত্তার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাদশের শিক্ষার্থী হামিদা বুলবুল শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম প্রথম আলোকে বলেন, সহপাঠক্রমিক কার্যাবলিসহ বিভিন্ন ক্যাটাগরির মূল্যায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, দল ও শিক্ষার্থী বাছাই করে এ ঘোষণা দেওয়া হয়েছে। এতে পড়াশোনার মান বাড়বে।