সেরা শিল্পী বাছাই প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে মনু মিয়া-মালকা বানু সেরা শিল্পী বাছাইয়ের প্রথম পর্বের প্রতিযোগিতা উপজেলা পরিষদ প্রাঙ্গণে গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। বাঁশখালী শিল্পকলা একাডেমী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।‘সেরা শিল্পী অন্বেষণ’ প্রতিযোগিতায় ১১টি ইভেন্টের মধ্যে রয়েছে রবীন্দ্র ও নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, লোকসংগীত, আধুনিক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, হামদ্-নাত, কেরাত ও নৃত্য। এসব বিষয়ে বাঁশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছে।প্রথম পর্বে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত ২০ জন দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে সম্মিলিতভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। এ ছাড়া সেরা ১০ জনকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করছেন প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী, চন্দ্র শেখর দত্ত, মিঠুন চক্রবর্তী, অধ্যাপক কমরুদ্দীন আহমেদ, শিশু সংগঠক অধ্যাপক মানিক দে, ছড়াকার জুবাইর জসীম। আট দিনব্যাপী প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করছেন একাডেমীর সাধারণ সম্পাদক, বেতার ও টিভি শিল্পী, প্রধান শিক্ষক প্রণব সিকদার, শিক্ষিকা আকলিমা নাছরিন, অদ্বৈতানন্দ সংগীত বিদ্যালয়ের সম্পাদক সুকুমার মল্লিক প্রমুখ।