সেরা ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৬ উপলক্ষে সারা দেশের বন্ধুরা একটি ভালো কাজ করেছেন। এর মধ্যে ছিল রক্তদান কর্মসূচি থেকে শুরু করে রাস্তা সংস্কার, শহীদ মিনার পরিষ্কার, পানীয় জলের পুকুর পরিষ্কার ইত্যাদি। আবার যেসব এতিম শিশুর কোনো জন্মতারিখই ছিল না, তাদেরও একটা জন্মদিন ঠিক করে দেন বন্ধুরা। সারা দেশের বন্ধুসভার ভালো কাজের মধ্যে সেরা ২০ নির্ধারণ করা হয়েছে। বন্ধুসভাগুলো হলো নওগাঁ, কুড়িগ্রাম, চাঁদপুর, মোংলা, বাগেরহাট, বগুড়া, নাটোর, দিনাজপুর, ময়মনসিংহ, যাত্রাবাড়ী, রাজশাহী, ফরিদপুর, খাগড়াছড়ি, রংপুর, ঝালকাঠি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও), গোয়ালন্দ (রাজবাড়ী), সিআরপি (সাভার), কেশবপুর (যশোর) ও সরিষাবাড়ী (জামালপুর)। ইতিমধ্যে সেরা ২০ বন্ধুসভাকে ক্রেস্ট পাঠিয়ে সম্মানিত করেছে জাতীয় পরিচালনা পর্ষদ।