সেরা ৮ কাফকো ২০-এ সিইউএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের জেএসসি পরীক্ষায় আনোয়ারার কর্ণফুলী সার কারখানা স্কুল অ্যান্ড কলেজ (কাফকো) চট্টগ্রাম বোর্ডের সেরা ১০-এর মধ্যে অষ্টম স্থান দখল করেছে। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেরা ২০তম স্থানে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর কাফকো স্কুল থেকে ৪২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে ২৪ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডের অষ্টম স্থানে রয়েছে। সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৯ জন পরীক্ষা দিয়ে ৬৮ জন পাস করেছে। এদের মধ্যে ২০ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার জানান, আনোয়ারায় এ বছর জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। পাসের হার ৬৯ দশমিক ৫৭ এবং জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৩৯ এবং জিপিএ-৫ ছিল ৩৪ জনের।