সেরা ২০
>প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রতিবারের মতো এবারও ছিল বন্ধুসভার একটি ভালো কাজ। সেই ভালো কাজ বিবেচনা করে সারা দেশের ২০টি বন্ধুসভাকে সেরা ঘোষণা করা হলো। পাশে বন্ধুসভার নাম ও তাদের ভালো কাজের কথা উল্লেখ করা হলো।
নওগাঁ: নওগাঁ বন্ধুসভা আয়োজিত মঞ্চস্থ নাটকের টিকিট বিক্রির ৬০ হাজার টাকা বড় মহেশপুর আদিবাসী স্কুল কমিটির কাছে তুলে দেয়।
কুড়িগ্রাম: বন্যায় ঘোগাদহ ঘাট থেকে ভগবতীপুর, রসুলপুর ব্যাপারীরচর যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে যায়। রাস্তাটি বিভিন্ন স্থানে ভাঙা থাকার কারণে চরের মানুষ নানা সমস্যায় পড়ে। বন্ধুসভার বন্ধুরা আধা কিলোমিটার রাস্তা মাটি ফেলে সংস্কার করে দেন।
চাঁদপুর: ১৭০ জন এতিম শিশুর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
মংলা: পুকুর পরিষ্কার করা হয়। ওই অঞ্চলের ছয়টি গ্রামের মানুষ পুকুরটির পানি পান করে।
বাগেরহাট: দড়াটানা নদীদূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে বাগেরহাট বন্ধুসভা।
বগুড়া: করতোয়া নদীর ময়লা পরিষ্কার করে বগুড়া বন্ধুসভা।
নাটোর: নাটোর বন্ধুসভার বন্ধুরা নাটোর সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিয়েছেন।
দিনাজপুর: হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, জমিতে কীটনাশকের ব্যবহার ও উন্নত জাতের ফসলের ফলন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে ছয় ধরনের ফসলের বীজ বিতরণ করা হয়।
ময়মনসিংহ: ত্রিশালে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। প্রায় ১০০ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
যাত্রাবাড়ী: সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
রাজশাহী: রাজশাহী নগরের ২৪ নম্বর ওয়ার্ডে গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ করেন বন্ধুরা।
ফরিদপুর: শহরের আলীপুর বান্ধব পল্লি এলাকায় হরিজন সম্প্রদায়ের ৮৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
খাগড়াছড়ি: প্রজ্ঞা বিংশ শিশুসদনে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রংপুর: ‘আসুন, আমাদের শহরকে ধূমপানমুক্ত ও পরিচ্ছন্ন রাখি’ শিরোনামে প্রথম আলো রংপুর বন্ধুসভার পক্ষ থেকে তিন হাজারের অধিক প্রচারপত্র বিলি করা হয়।
ঝালকাঠি: ঝালকাঠি শহরে গাছে গাছে পাখির নিরাপদ আবাসের ব্যবস্থা করা হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জের একমাত্র পৌর পাঠাগারের অব্যবহৃত ময়লাযুক্ত কয়েক শ বই মুছে পরিষ্কার করে দেন বন্ধুরা।
গোয়ালন্দ (রাজবাড়ী): বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাটি মাটি ও ইটের সুরকি দিয়ে সংস্কার করে।
সরিষাবাড়ী (জামালপুর): সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজিচালিত ও অটোবাইকচালকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
সিআরপি (সাভার): হুইলচেয়ার ব্যবহারকারীদের মধ্যে বাস্কেট বল প্রতিযোগিতার আয়োজন করে।
কেশবপুর (যশোর): পশ্চিম সারুটিয়া গ্রামে পাখির বসবাসের জন্য ঝুড়ি টাঙিয়ে দেওয়া হয়।