সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

[email protected] www.facebook.com/chutirdine

ভবিষ্যতে হয়তো আমাদের ছেলেমেয়েরা পরীক্ষার খাতায় লিখবে, ‘সুন্দরবন একটি কুরিয়ার সার্ভিসের নাম!’

মিনহাজুল ইসলাম

পার্বতীপুর, দিনাজপুর।
সেরাআওয়াজ

অতঃপর আবিষ্কার করলাম, আমার দেহের নিউক্লিয়াসে চারটি মৌলিক কণা আছে—ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর ‘তুমি’।

নাকিব হাসান

খুলনা।

যখন ছোট ছিলাম, তখন ভাবতাম জীবনে কষ্ট বলে কিছু নেই। কিন্তু, এখন বড় হয়ে দেখছি কষ্ট ছাড়া জীবনে কিছু নেই।

স্বপন আহমেদ

 এন এস সরকারি কলেজ, নাটোর।

যুবক ছেলেপেলেদের কাছে টাকা হলো একধরনের প্রণোদনার মতো। টাকা নেই তো সব ঠান্ডা।

মাহমুদুল হাসান

শেরপুর।

সামাজিক যোগাযোগের মাধ্যম অনেক সুবিধা দিয়েছে আর কেড়ে নিয়েছে ঘুম।

দেবব্রত কুমার মন্ডল

সরকারি এম এম কলেজ, যশোর।

কোনো কিছু না পড়ে পরীক্ষার হলে যাওয়ার অন্যতম সুবিধা হলো, প্রশ্ন সহজ হলো না কঠিন হলো, কিছুই বোঝা যায় না।

মাহাফুজার রহমান

লালমনিরহাট।

হেডফোন আর সম্পর্ক যত যত্নেই রাখা হোক, প্যাঁচ লাগবেই।

আসাদুজ্জামান নূর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

জীবনটা হিন্দি সিরিয়ালের মতো হয়ে গেছে—খালি বিপদ আর বিপদ।

সম্রাট সেন

যশোর

সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রি​ফিলl