সেরার তালিকায় সবুজ চোখের মেয়ে

যুক্তরাষ্ট্রের বোরডপান্ডা ডটকম এ সময়ের আলোচিত ফটোগ্রাফি ম্যাগাজিন। তাদের করা ‘বিশ্বের সবচেয়ে বিখ্যাত ১০ পোর্টে৶ট আলোকচিত্রী’ শিরোনামের ফটোফিচারে আফগানিস্তানের শরবত গুলার মতো বিখ্যাত ছবির পাশে জায়গা পেয়েছে রাজশাহীর তুলির মুখচ্ছবিও।

রাজশাহীর পটিয়ার তুলির কথা মনে আছে? অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার ডেভিড লাজার ক্যামেরাবন্দী করেছিলেন যার সবুজ চোখকে? যার মুখচ্ছবি জায়গা করে নিয়েছিল ‘ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড’ আর ‘ফটো রিভিউ অস্ট্রেলিয়া’র মতো বিখ্যাত ফটোগ্রাফিবিষয়ক সাময়িকীর প্রচ্ছদে? আলোকচিত্রী ডেভিড লাজার আর তাঁর তোলা সবুজ চোখের মেয়ের মুখচ্ছবি এবার উঠে এসেছে বিশ্বসেরার তালিকায়।
যুক্তরাষ্ট্রের আলোচিত ওয়েবসাইট ‘বোরডপান্ডা’। বিশ্বের সেরা ১০ (সেরা ঐতিহাসিক ছবি, সেরা ১০ শহর, সেরা হোটেল, দুনিয়া কাঁপানো ১০ ছবি ইত্যাদি) ঘরানার ছবি প্রকাশ করে বোরডপান্ডা ডট কম নামের এ সময়ের আলোচিত এই ফটোগ্রাফি ম্যাগাজিন।

সম্প্রতি নিজেদের তোলা ছবির ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ১০ পোট্রে৴ট আলোকচিত্রীর তালিকা করেছে তারা। সেখানে আফগানিস্তানের শরবত গুলার মতো দুনিয়া কাঁপানো ছবির আলোকচিত্রী স্টিভ ম্যাককারির পাশে জায়গা পেয়েছেন ডেভিড লাজার। অনেকটা বাংলাদেশের রাজশাহীর সবুজ চোখের মেয়ে তুলির সেই মুখচ্ছবির সুবাদেই।
কদিন আগে এই সুখবরটি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ান তরুণ আলোকচিত্রী ডেভিড লাজার।

সেই প্রসঙ্গ ধরেই আবারও আলাপ ডেভিডের সঙ্গে। ডেভিড বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ১০ আলোকচিত্রীর তালিকা এটা। প্রত্যেকে আলোকচিত্রী তিনটি করে ছবি জমা দিয়েছেন। বোরডপান্ডা যদিও আমার কাছে ব্রাজিলিয়ান কোনো ছেলের একটু ভিন্ন ধরনের ছবি চেয়েছিল, কিন্তু আমি নতুন কিছু করার ভাবনা থেকেই তুলির ছবিও জমা দিয়েছিলাম। সেটা আমার জন্য ভালো হয়েছে।’
‘ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড’ বা ‘ফটো রিভিউ অস্ট্রেলিয়া’র প্রচ্ছদে হোক আর বোরডপান্ডার বিশ্বসেরার তালিকায় হোক, আমাদের দেশের প্রত্যন্ত গ্রামের এক মেয়ের মুখচ্ছবি যে বিশ্ববাসীর হৃদয় জিতে নিয়েছে, তাতে সন্দেহ নেই কোনো।

