সেরার সেরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাস ও জিপিএ-৫ এর দিক দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ৫০ জনের সবাই পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। বিজ্ঞান বিভাগের ৪৮ জনের মধ্যে ৪৫ জন এবং মানবিক বিভাগের দুজনই জিপিএ-৫ পেয়েছে। গত নয় বছর ধরে এ শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার শতভাগ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের পেছনে প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা মূল ভূমিকা রেখেছে বলে জানান সংশ্লিষ্ট লোকজন।কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. হুমায়ুন কবির বলেন, ‘এবার এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাস সাত কলেজের মধ্যে আমরা অন্যতম। আমাদের ক্যাডেটেরা মনোযোগ সহকারে পড়ালেখা করায় ফলাফল আশানুরূপ হয়েছে।’ এ জন্য তিনি কলেজের সব শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের ধন্যবাদ জানান।