সেলফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তখন নতুন সেলফি শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি। একদিন আব্বুকে বললাম, অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা সেলফি স্টিক কিনে নিয়ে এসো। আব্বু ‘হু’ বলে চলে গেলেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। রাতে বাড়ি ফিরে আব্বু একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘তাড়াতাড়ি খেয়ে নে, না হলে নষ্ট হয়ে যাবে।’ আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এগুলো কী? আব্বু খুব স্বাভাবিক গলায় বললেন, ‘তুই-ই তো সকালে বললি কুলফি স্টিক নিয়ে আসতে।’
জান্নাতুল
যশোর ক্যান্টনমেন্ট, যশোর