সেলফি তুলুন পুরস্কার জিতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমপ্যাক্ট জার্নালিজম ডে
ইমপ্যাক্ট জার্নালিজম ডে

২০ সেপ্টেম্বর ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’ পালন করার জন্য একত্র হয়েছে বিশ্বের ৪০টি প্রধান সংবাদপত্র। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান স্পার্কনিউজ-এর এই আয়োজনে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে প্রথম আলো। 
আপনিও যোগ দিতে পারেন এই আয়োজনে। মূল আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি আপনি অংশ নিতে পারেন প্রথম আলোর সেলফি প্রতিযোগিতায়। 
প্রথম আলোর আজকের ‘ছুটির দিনে’র বিশেষ ক্রোড়পত্রের সঙ্গে ‘সেলফি’ তুলুন। সেটি পোস্ট করুন প্রথম আলোর ফেসবুক পেজে (www.facebook.com/DailyProthomAlo) অথবা টুইটারে। 
আপনার সেলফি পোস্ট করার সময় অবশ্যই #ImpactJournalism #ProthomAlo @ProthomAlo ব্যবহার করুন।
সেরা তিনজন ‘সেলফি’দাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার