সেলফি তুলে পুরস্কার

২০১৪ সালের ২০ সেপ্টেম্বর দিনটিতে প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান স্পার্ক নিউজ পালন করে ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’। এই আয়োজনে বিশ্বের প্রথম সারির সংবাদপত্রগুলোর সঙ্গে যুক্ত হয়েছিল প্রথম আলো। এই দিবস পালনের অংশ হিসেবে স্পার্ক নিউজ আন্তর্জাতিকভাবে সেলফি প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’ উপলক্ষে বাংলাদেশের পাঠকদের জন্যও প্রথম আলো ঘোষণা দেয় পৃথক সেলফি প্রতিযোগিতার।

শর্ত ছিল ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’ উপলক্ষে প্রকাশিত ছুটির দিনের বিশেষ সংখ্যাটি নিয়ে তুলতে হবে সেলফি। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবং টুইটারে এ প্রতিযোগিতায় সারা দেশের বহু পাঠক অংশ নিয়েছেন। শেষ পর্যন্ত কোন ছবি হলো বিজয়ী? সেটি প্রায় চূড়ান্ত। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সেরা ছবির ঘোষণা খুব শিগগির আসছে ছুটির দিনের পাতায়। —বি.স.