সেলফি তুলে মডেল হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে ‘নকশা’র স্টলে সেলফি তুলছেন পাঠকেরা। ছবি: জাহিদুল করিম
প্রথম আলোর ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে ‘নকশা’র স্টলে সেলফি তুলছেন পাঠকেরা। ছবি: জাহিদুল করিম

প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসব। এতে পাঠকদের জন্য রয়েছে সেলফি তুলে মডেল হওয়ার সুযোগ।

উৎসবে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘নকশা’র স্টলে আছে পাঠকদের জন্য সেলফি স্ট্যান্ড। এখানে দাঁড়িয়ে সেলফি তুলে তা নকশার ফেসবুক পেজে হ্যাশট্যাগ দিয়ে আপলোড করতে হবে। এসব সেলফি থেকেই নকশার জন্য নির্বাচন করা হবে মডেল।
এ ছাড়া এই স্টলে আলপনা ডিজাইন দিয়ে পাঠকেরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।
‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল এই উৎসবটি সবার জন্য উন্মুক্ত। শুরুটা সকালে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এতে নানা আয়োজনের মধ্যে রয়েছে প্রথম আলোর ফিচারসহ বিভিন্ন বিভাগের রকমারি স্টল। সে সব স্টলে মজার মজার সব আয়োজনে নিজেদের যুক্ত করছেন পাঠকেরা।
সোমবারের ক্রোড়পত্র ‘রস‍+আলো’র স্টলে চলছে ক্রিকেটার সাকিব আল হাসানের সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম দেওয়ার প্রতিযোগিতা। এতে আছে ছোট একটি বাক্স। পাঠকেরা তাঁদের পছন্দমতো নাম এই বাক্সে ফেলছেন। এসব নাম থেকে বাছাই করা কিছু নাম পরবর্তী ‘র‍স+আলো’তে প্রকাশিত হবে।

প্রথম আলোর ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে ‘নকশা’র স্টলে সেলফি তুলছেন দুই তরুণী। ছবি: জাহিদুল করিম
প্রথম আলোর ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে ‘নকশা’র স্টলে সেলফি তুলছেন দুই তরুণী। ছবি: জাহিদুল করিম


প্রথম আলোর বুধবারের ক্রোড়পত্র ‘অধুনা’র স্টলে আছেন দেশের চিকিৎসকেরা। তাঁরা পুষ্টি, ডায়েট এবং মাদকাসক্তির বিষয়ে পাঠকদের পরামর্শ দিচ্ছেন।
‘স্বপ্ন নিয়ে’র স্টলের সামনে রাখা বোর্ডে পাঠকেরা তাঁদের স্বপ্নের কথা লিখে লাগিয়ে দিতে পারেন। সেখান থেকে পাঠকদের সেরা ১০টি স্বপ্ন ছাপা হবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায়।
‘আনন্দ’র স্টলে আছেন বিনোদন জগতের তারকারা। এই স্টলে তারকাদের সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন পাঠকেরা।
‘বন্ধুসভা’ ও ‘ছুটির দিনে’র স্টলে আছে কুইজের আয়োজন। কুইজ জিতে পুরস্কার জেতার সুযোগ থাকছে এই দুই স্টলে। প্রথম আলোর ‘বার্তা বিভাগ’ এর স্টলে পাঠকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন প্রথম আলোর সাংবাদিকেরা।
এ ছাড়া উৎসবস্থলে প্রথমা প্রকাশনের স্টলে পাঠকদের জন্য নির্দিষ্ট মূল্য ছাড়ে বিক্রি হচ্ছে বই।

উৎ​সবে প্রথম আলোর বিভিন্ন স্টলের কুইজ আয়োজন অংশ নিচ্ছেন পাঠকেরা। ছবিটি বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
উৎ​সবে প্রথম আলোর বিভিন্ন স্টলের কুইজ আয়োজন অংশ নিচ্ছেন পাঠকেরা। ছবিটি বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম