সেলফি নিয়ে অস্বস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলফি তুলেছেন। কিন্তু এখনো নিশ্চিত নন, কোনটি আপনার প্রিয়তমা পছন্দ করবেন? সম্প্রতি একটি জরিপের তথ্য থেকে জানা গেছে, তরুণীরা সেলফির বিষয়ে বেশ খুঁতখুঁতে হয়। অনলাইনে পোস্ট দেওয়ার আগে তারা গড়ে অন্তত পাঁচটি সেলফি ডিলিট করে। শেষমেশ ষষ্ঠটি বাছাই করে। এ ক্ষেত্রে তরুণেরা বড়জোর চতুর্থ সেলফিটিই পছন্দসই মনে করে। কোনটি তার মনপছন্দ সেলফি, তা ঠিক করতে গিয়ে ৬৪ শতাংশ তরুণী দোলাচলে ভোগে। লন্ডনভিত্তিক অনলাইন বিপণন গবেষণা কোম্পানি ওয়ানপোলের জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। দুই হাজার তরুণ, দুই হাজার তরুণী ও এক হাজার শিশুর ওই জরিপে অংশ নেয়। এদের বয়স ৮ থেকে ১৭ বছর। জরিপে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেওয়া সেলফির বিষয়ে ৪১ শতাংশ তরুণী ও ২৬ শতাংশ তরুণ মনে করে তাদের ভালো দেখাচ্ছে না। তবে ৭৯ শতাংশ শিশু তাদের সেলফি নিয়ে ব্যাপক খুশি। খালিজ টাইমস।