সেলফি-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে সেলফি এমন জনপ্রিয় হয়ে গেল কেন?
সেলফি তুললে তো আর কাউকে ফটো ক্রেডিট দিতে হয় না, তাই! দুনিয়া বড়ই আত্মকেন্দ্রিক হইয়া পড়তাছে!

ব্যাংক ড্রাফট
লেখা: শাত শামীম
ভাই রে, গত এক বছরে বিয়ের জন্য যে কত জায়গায় সিভি দিছি! কোনো সাড়া পাইলাম না!
ধুর ব্যাটা, বেকুব! শুধু সিভি দিলে হবে ক্যামনে! সাথে ব্যাংক ড্রাফট দিতে হইব না!

ঘাটতি
লেখা: হাসিব কামাল
জানিস, আমার না সিক্সথ সেন্স অত্যন্ত প্রবল!
সিক্সথ সেন্স প্রবল হওয়ার কারণেই বোধ হয় তোর কমনসেন্সে কিছুটা ঘাটতি পড়ে গেছে!