সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেছে রাউজান ক্লাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাসেবী সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়। ১০ জানুয়ারি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মাহবুব রানা, শিল্পপতি ফজলুল কাদের, সাংবাদিক চৌধুরী ফরিদ, মো. সাজ্জাদ হোসেন, ক্লাব সভাপতি ডা. মো. ওমর ফারুক, সম্পাদক গোলাম মোহাম্মদ, মো. জাহেদুল আলম, নাসির উদ্দিন বাবুল, আবদুল ওয়াহেদ চৌধুরী, মো. শামসুদ্দোহা, ছমি উদ্দীন নিজাম, মোহাম্মদ মহসিন আলি। প্রধান অতিথি উপস্থিত থেকে গরিব, মেধাবী ও দুস্থ পরিবারের মধ্যে দুটি সেলাই মেশিন ও ৪ বান ঢেউ টিন প্রদান করেন এবং একই সঙ্গে ক্লাবের নিয়মিত মাসিক চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন ডা. সঞ্জয় দাশ, ডা. শান্তনু পালিত, ডা. অপর্ণা দাশ। বিজ্ঞপ্তি।