সেলামি পাওয়ার আনন্দ ভোলার নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার ছোটবেলা কেটেছে চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায়। ঈদ এলে নতুন শার্ট, প্যান্ট ও জুতা কিনে দিতেন বাবা। ঈদের দিন নামাজ পড়ে ছুটে যেতাম আত্মীয়দের বাসায় বাসায়। মুরব্বিদের পায়ে ধরে সালাম করতাম। তাঁরা সেলামি দিতেন। সেলামি পেলে কী যে খুশি হতাম! সেলামি পাওয়ার আনন্দটা ভোলার নয়।
এখনকার ঈদ অন্য রকম। এখন রাজনীতি করি। নেতা-কর্মীরা আমার শক্তি। তাঁদের বেশি সময় দিতে হয়। সকালে জমিয়াতুল ফালাহ জামে মসজিদে নামাজ পড়ব। এরপর সারা দিন বাকলিয়ায় বাড়িতে কাটাব। বাকলিয়ার সঙ্গে নাড়ির সম্পর্ক। সেখানে আত্মীয়স্বজন ও এলাকার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হবে।