কথাসাহিত্যিক হিসেবে বেশি পরিচিত তিনি। তবে গবেষণা আর সম্পাদনার কাজেও কম যান না। কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে সম্প্রতি সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিয়েছে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। গত শনিবার তাঁর হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাজ্যপাল এম কে নারায়ণ। এবারের সময়ের তারকাছোটবেলায় যা হতে চেয়েছিলাম—: কিচ্ছু হতে চাইনি। ও সময় এত কিছু চিন্তা করার সময় ছিল?আমার লেখা প্রথম গল্প—: গল্পের নামটি মনে নেই। কলেজের সাহিত্য প্রতিযোগিতার জন্য লিখেছিলাম একটি প্রেমের গল্প। গল্পটা প্রথম হয়েছিল প্রতিযোগিতায়।এই মুহূর্তে যে গল্প বা উপন্যাসের প্লট মাথায় ঘুরছে—: মির্জা গালিবকে নিয়ে একটি উপন্যাস লেখার ভাবনা। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—: চিন্তাটাই সব সময় সঙ্গে রাখি। লেখালেখির চিন্তা। লেখালেখি, গবেষণা নাকি সম্পাদনা, কোনটি বেশি পছন্দ—: লেখালেখি। গবেষণা, সম্পাদনার কাজটাও তো এক ধরনের লেখালেখি।এই মুহূর্তে যে বইটি পড়ছি—: দ্য হাংরি টাইড, সুন্দরবনের পটভূমিতে লেখা বই। ছোটগল্প না উপন্যাস? কোনটি লিখতে বেশি পছন্দ করি—: অবশ্যই উপন্যাস। আমার প্রিয় মুখ—: রবীন্দ্রনাথ ঠাকুরযে স্বপ্নটা প্রায় দেখি—: খুব ভয়ের স্বপ্ন বেশি দেখি। আতঙ্কগ্রস্ত হই। সুখকর স্বপ্ন দেখি খুব কম। আমার জীবনের সবচেয়ে বড় পাগলামি—: লেখালেখি করা। লেখালেখি ছাড়া অন্য যে কাজে পারদর্শী—: কোনোটাই না। অন্য কিছু পারি না। যে কাজটি সামনে করব ভাবছি—: সাতচল্লিশ-পরবর্তী সময়ে পূর্ববাংলায় সংখ্যালঘুদের জীবন নিয়ে একটি উপন্যাস লিখতে চাই। নিজের সম্পর্কে দুটি অপ্রকাশিত তথ্য—: অপ্রকাশিত কিছুই নেই। অর্থ, সম্মান, খ্যাতি কোনটি?: অর্থ আর খ্যাতি খুব কাছাকাছি। বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেটুকু অর্থই আমি চাই। তবে সম্মান সবার আগে দরকারি। সুযোগ পেলে বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই—: শিক্ষা ও সংস্কৃতির দারিদ্র্য। সাক্ষাৎকার: ইকবাল হোসাইন চৌধুরী