সেলিম আল দীনের জন্মদিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৬৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোকিত ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২২ আগস্ট বিকেলে ফেনী জেলা পরিষদ ভবনের শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রফিক রহমান ভূঞা, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহীউদ্দিন চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হারুন-অর রশিদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস।
অংশ নেওয়া শিশুদের মধ্য থেকে দুটি বিভাগে ১২ জনকে পুরস্কৃত করা হয়।