সেলিম নজরুলের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেলিম নজরুল এমনই এক মানুুষ, যিনি জীবনযুদ্ধে হার মানেননি। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অদম্য সাহস ও ইচ্ছাশক্তির জোরে তিনি চট্টগ্রামে সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।’ সেলিম নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।প্রতিবন্ধী সংগঠন সেন্টার ফর ডিসঅ্যাবল কনসার্নের (সিডিসি) প্রতিষ্ঠাতা সেলিম নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডিসির সভাপতি নাসিমা বানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চৌধুরী মঞ্জুরুল হক, সমাজসেবী বেগম রুনু সিদ্দিকী, লেডিস ক্লাবের সভাপতি বেগম জিনাত আজম, মানবাধিকার-কর্মী অ্যাডভোকেট জিয়া আহসান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা। সভায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।