সেহরি-ইফতারের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াটারক্রেস
ওয়াটারক্রেস

প্যান প্যাসিফিক সোনারগাঁও
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বিশেষ ইফতারের আয়োজন করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনপ্রিয় ফলের টুকরা দিয়ে তৈরি রাইস কুসকুস, প্রন অনথন, বিফ ক্রোকুট্টি, বাকলাভাসহ ৮০টির বেশি পদের ইফতারি পাওয়া যাবে এখানে৷

নানা
নানা

দ্য গ্লাস হাউস ব্রাসেরি
ঢাকার গুলশানের ১১৩ নম্বর রোডের দ্য গ্লাস হাউস ব্রাসেরি রেস্তোরাঁ রমজান উপলক্ষে আয়োজন করেছে মজাদার ইফতারির। রেস্তোরাঁর ভেতরে বসে খাওয়া ছাড়াও কিনে নিতে পারবেন হালিম, তেহারি, জিলাপি, চিকেন রোল, গ্রিল চিকেন, শিষ কাবাব (অ্যারাবিয়ান), ফাইটা রোল, চিকেন সাসলিকসহ নানা কিছু। ৬ রমজান থেকে পুরো মাস চলবে এই আয়োজন।
ওয়াটারক্রেস
রমজানে ওয়াটারক্রেস রেস্টুরেন্ট সেজেছে অ্যারাবিক ধাঁচে। ‘অ্যারাবিয়ান থিম বেইজড ইফতার ডিনার বুফে’ শিরোনামের এই আয়োজনের দাম ধরা হয়েছে ভ্যাটছাড়া ১৪৯৫ টাকা। ১৮৬ তেজগাঁওয়ের শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের ওয়াটারক্রেস রেস্টুরেন্টটি মরোক্কান ল্যাম্ব স্যুপ, নেহারি, ফাট্টুশ সালাদ, ইরানি চিকেন সালাদ, বাবা গানুশ, এগপ্ল্যান্ট পারমিজিয়ানা, কাবসা রাইস, খুবুস, লাহাম মান্ডি, রোস্টেড চিকেন, গ্রিলড ফিশ ইত্যাদি খাবার দিয়ে সাজিয়েছে এই বুফে৷ ডেজার্ট এ থাকছে বাসবুজ্জা, বালাসাম, ওম-আলি, মাহালাবিয়া, রোজ অব দামাস্কাস, জয়নবস ফিঙ্গার, ক্রিম ক্যারামেল, অ্যাসর্টেড প্যাস্ট্রি, ইত্যাদি।
‘পুরান ঢাকা’
ঢাকার বনানী ১৩ নম্বর রাস্তার ‘পুরান ঢাকা’ রেস্টুরেন্ট নিয়ে এসেছে ইফতার ডালা। আফগান কাবাব, জাহাঙ্গীরী কাবাব, মুরগি মোসাল্লম, টেংড়ি কাবাব, সুতলি জিলাপি, দই বড়াসহ বিভিন্ন পদ দিয়ে সাজানো ডালাগুলো ৬, ৫ ও ৩ জনের জন্য। এ ছাড়া চাহিদা অনুযায়ী ‘পুরান ঢাকা’ ইফতার বাজার থেকে পছন্দমতো আইটেম নিয়েও সাজানো যাবে ডালা৷ এ ছাড়া সেহ্রির সময়ও থাকবে বিশেষ আয়োজন।

কাবাব জোন
কাবাব জোন

দ্য ব্যাকইয়ার্ড শেফ
ঢাকার উত্তরার সেক্টর-৩-এর রবীন্দ্র সরণির দ্য ব্যাকইয়ার্ড শেফ (টিবিসি) সেহ্রির জন্য নিয়ে এসেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। প্রতিদিন মধ্যরাত থেকে সেহ্রিতে পাওয়া যাবে সাদা ভাত, সাদা পোলাও, মেজবানি বিফ, কালা ভুনা, গরুর মেজবানি ডাল, চিকেন, সবজি ও ডেজার্ট। জনপ্রতি বুফেতে লাগবে টাকা ভ্যাটছাড়া ৫৫০ টাকা।
নানা
রমজান উপলক্ষে পুরান ঢাকার নানা রেস্তোরাঁয় সেহ্রির জন্য রয়েছে রকমারি খাবারের আয়োজন। জংলি কড়াই, স্টিম রাইস, পদ্মার সরষে ইলিশ, গলদা চিংড়ির মালাইকারি ও ফ্রাই, মাটন ভুনা, বিফ কালো ভুনা, দেশি চিকেন ভুনা, গুঁড়া মাছের চচ্চড়ি, শিং মাছের দোপেঁয়াজা ও ভুনা, নানা ধরনের ডালসহ থাকছে নানা আয়োজন। ৩ ওয়াইজ ঘাট, পাটুয়াটুলী, ইসলামপুরে অবস্থিত এই রেস্তোরাঁয় ইফতারেরও আয়োজন থাকছে।

বারবিকিউ ফ্লেম
বারবিকিউ ফ্লেম

কাবাব জোন
রাত দুইটা ৩০ থেকে ফজর পর্যন্ত কাবাব জোনে থাকবে সেহ্রির আয়োজন। আলাকার্ট মেনু ছাড়াও লাহরি হালিম, পেশাওয়ারি চিকেন, পাঞ্জাবি পেটিস, চিকেন টিক্কা, আফগানি বিফ, নানা ধরনের কাবাব, রেশমি জিলাপিসহ থাকবে প্রায় ৩০ ধরনের রকমারি ইফতারি। বনানী ১১ নম্বর রোডের এই রেস্টুরেন্টে আরও পাবেন দুটি ভিন্ন ৯টি আইটেমের ইফতার বক্স; যা পাবেন ৬০০ ও ৭০০ টাকায়।
বারবিকিউ ফ্লেম
বারবিকিউ ফ্লেমের স্পেশাল ইফতার বক্স সাজানো হয়েছে প্রায় ৩৫টি পদ দিয়ে৷ পাশাপাশি আছে রাতের খাবারের আয়োজন। ৪৫ ধরনের বেশি পদ পাবেন ৭৫০ টাকায়। এ ছাড়া থাকবে আইসক্রিম পারলার ও জুস বার। ঢাকার গুলশান-১ শ্যুটিং ক্লাবের পাশের এই রেস্তেরাঁয় ফ্যামিলি এবং করপোরেট বুকিংয়ে রমজানে পাবেন বিশেষ ছাড়।