সোনাগাজীতে দুস্থ নারীদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদর্শী সম্বোধী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। এ ছাড়া উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রমজান আরা। সভায় সাতটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ৬০ জন সদস্যের মধ্যে ছয় লাখ টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।