সোনাগাজীতে দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়ায় এম হাশিম ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ এপ্রিল স্থানীয় ২২টি দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল হালিমের সভাপতিত্বে এবং চেয়ারম্যান এম ফখরুল ইসলামের সঞ্চালনায় ঢেউটিন প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মোশাররফ হোসেন ও সাইদুল হক।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, এম হাশিম ফাউন্ডেশন এলাকার উন্নয়নের স্বার্থে ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে।