সোনাগাজীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান পিপলস এইড ইউকে। ৮ জুন সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়। সোনাগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
গোলাম সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিপলস এইড ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, জার্মান ওভারসিজের পরিচালক জামশেদ আলম, উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ও বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন। অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধীকে ১৫টি হুইলচেয়ার প্রদান করা হয়।
সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ বলেন, সংস্থাটি যুক্তরাজ্যে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি হতদরিদ্র রোগী ও দৃষ্টিহীনদের বিনা মূল্যে চক্ষু অপারেশন, চিকিৎসাসেবা প্রদান করে। এ ছাড়া সংস্থাটি প্রতিবন্ধী ও বেকার যুবকদের প্রশিক্ষণও দিয়ে থাকে।