সোনাগাজীতে বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার সম্মেলন ১১ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এম এ হালিম ভূঞা। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর কমিটি সভাপতি ইমাম উদ্দিন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সহসভাপতি জামাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক।
সম্মেলনে এম এ হালিম ভূঞাকে সভাপতি ও জহির উদ্দিন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।