সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়

দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নজর কেড়েছে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ)। ১ জুন ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোশ্যাল বিজনেস ইয়ুথ এলায়েন্সে (এসবিওয়াইএ) গ্লোবাল নামের একটি সংগঠন সামাজিক ব্যবসায় দেশের তরুণ-তরুণীদেের আগ্রহ যাচাই করতে দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনের নলেজ পার্টনার ছিল ইডিইউ। এতে প্রধান অতিথি হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস
এতে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান সোশ্যাল বিজনেসকে আরও গ্রহণযোগ্য করতে তঁার অভিমত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে আসা দেশ-বিদেশের অতিথিরা অনুষ্ঠানে ইস্ট ডেল্টার স্টলটি দেখে মুগ্ধ হন। পাশাপাশি বড় পর্দায় বিগত সময় থেকে বর্তমান পর্যন্ত প্রতি বছর ইডিইউর শিক্ষার্থীদের নানা আইডিয়া দিয়ে সোশ্যাল বিজনেস পুরস্কার জয় লাভ করার প্রকল্পগুলো তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি