সোসাইটি অব সার্জনসের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার ১ মে হোটেল র্যা ডিসন ব্লু-এর মেজবান হলে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুষ্ঠিত চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী পরিষদের (২০১৬-১৭) নির্বাচনে চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আশরাফ আলী সভাপতি ও সহকারী অধ্যাপক শ্রীকান্ত চন্দ্র বণিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি সানাউল্লাহ শেলী, কোষাধ্যক্ষÿ মো. নুর হোসাইন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মইন উদ্দিন মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক ইউসুফ, সাদিক সাইফুর রহমান, খন্দকার এ কে আজাদ, আকবর হুসাইন ভূঁইয়া ও বদিউল আলম।