সৈয়দ নুরুল বখতেয়ার শাহের ওরস সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহ সুফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ (রা.) মাইজভান্ডারির ওরস ২১ আগস্ট ফটিকছড়ির বক্তপুর ভান্ডার সৈয়দবাড়ির মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, খাজেগান, আলোচনা সভা, মিলাদ, ছেমা ও কাওয়ালি মাহফিল এবং আখেরি মুনাজাত।
বক্তপুর ভান্ডার পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ জাবের সরোয়ারের সভাপতিত্বে ও সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আতাহার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ ইলিয়াছ জাবেদ। উপস্থিত ছিলেন সৈয়দ মুনির আকতার, বদরুন্নেসা, মুনিরা বেগম, ইকবাল ইউসুফ, আমান উল্লাহ, সৈয়দ আবদুল নূর, সৈয়দ মোহাম্মদ কাইয়ুম, এস এম আবুল ফয়েজ, ইকবালুর রহমান, বরুণ কুমার আচার্য, সৈয়দ নুরুল মোমেন প্রমুখ। বিজ্ঞপ্তি।