সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে কঠিন চীবর দান উদ্যাপন কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে আগামী ২৩ ও ২৪ অক্টোবর শততম কঠিন চীবর দান অনুষ্ঠান উদ্যাপনের প্রস্তুতি সভা সম্প্রতি বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাস্থবির। সভায় অনুষ্ঠান উদ্যাপনের জন্য বিমল জ্যোতি মহাস্থবিরকে সভাপতি, সুপায়ন তালুকদারকে সচিব ও নন্দশ্রী ভিক্ষুকে অর্থসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।