প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নাটক তরঙ্গভঙ্গ মঞ্চে আনছে তির্যক নাট্যদল। আগামী ৩ ও ৪ জুন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে নাটকটি প্রদর্শিত হবে।
উল্লেখ্য, এ বছর তির্যক ৪২ বছর পূর্তি উদ্যাপন করছে। ১৯৭৪ সালের ১৬ মে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দলটি মঞ্চে এনেছে ৪৩টি নাটক। সব মিলিয়ে এসব নাটকের দুই হাজার ৬৯২টি প্রদর্শনী হয়েছে। এর মধ্যে রবীন্দ্রনাথের রক্তকরবী ও রথযাত্রা, মাইকেল মধুসূদন দত্তের বুড়ো সালিকের ঘাড়ে রোঁ, সফদার হাশমির মেশিন, জিয়া হায়দারের স্মৃতি: ৭১, আন্তন চেখভের গিরগিটি, বার্টোল্ট ব্রেখটের সমাধান ও সফোক্লিসের ইডিপাস নাটকের শততম এবং একটি নাটকের দ্বিশততম প্রদর্শনীও হয়েছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। বিজ্ঞপ্তি।