সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মবার্ষিকীর অনুষ্ঠান ৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর উদ্যোগে চট্টগ্রাম একাডেমির সহায়তায় ৬ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। এ উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ: বাংলাদেশের কথাসাহিত্যের প্রথম দার্শনিক’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক মহীবুল আজিজ। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক শামসুজ্জামান খান, অধ্যাপক শফি আহমদ, অধ্যাপক মাহবুবুল হক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক শিরিন আখতার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ ও ধন্যবাদ জ্ঞাপন করবেন মোহাম্মদ আবদুল হাই। অনুষ্ঠানে আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।