সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ওরস সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাউসিয়া হক মঞ্জিলের উদ্যোগে হজরত সৈয়দ গোলামুর রহমান (প্রকাশ বাবা ভান্ডারী) মাইজভান্ডারীর ওরস সম্প্রতি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল রওজা শরিফের গোসল, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। বিজ্ঞপ্তি।