সৈয়দবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাফরউল্লাহ। প্রধান অতিথি ছিলেন মো. নুরুল হক। বক্তব্য দেন মো. সিরাজুল হক, মো. আবদুল আজিম প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি মো. রেজাউল করিম সিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেন অতিথিরা। বিজ্ঞপ্তি।