সোনাইছড়ি ও বাঁশবাড়িয়া ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হবে। কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে এ তথ্যসেবা দেওয়া হবে। ২৫ সেপ্টেম্বর সীতাকুণ্ডের সোনাইছড়ি ও বাঁশবাড়িয়া ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান সীতাকুণ্ডের সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হকের সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আ ম ম দিলশাদ ও আইনজীবী ভবতোষ নাথ।একই দিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।