সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২৩ অক্টোবর বিকেলে স্থানীয় মধ্যম গারাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল গফ্ফার চৌধুরী। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিএনপি নেতা রফিকুল আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, লোকমান হাকিম, জামাল হোসেন প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে যেভাবে জুলুম-অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাতে মনে হয় দেশে কোনো আইনকানুন নেই। জনগণ এ জুলুম-অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জাহাঙ্গীর চৌধুরী সভাপতি ও কামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাতকানিয়া প্রতিনিধি