সোনাগাজী ও ফুলগাজীর ১০ ইউপি চেয়ারম্যানের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নয়জন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গত সোমবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। একই সময় ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ মজুমদারও শপথ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী উপজেলার নবনির্বাচিত নয়জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যথাক্রমে এ কে এম তকি প্রকাশ কালাচান (চর মজলিশপুর), শাখাওয়াতুল হক প্রকাশ (বগাদানা), দাউদুল ইসলাম প্রকাশ মিনার (মঙ্গলকান্দি), আবুল কালাম আজাদ (চর দরবেশ) ও মো. সামসুদ্দিন আহম্মদ প্রকাশ (চর চান্দিয়া), সামছুল আরেফিন (সোনাগাজী সদর), মো. জহিরুল আলম (আমিরাবাদ) ও জহিরুল আলম প্রকাশ (নবাবপুর) এবং ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ মজুমদার শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আলম ছিদ্দিকী। অপরদিকে, একই দিন বিকেলে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নয়টি ইউনিয়নের নবনির্বাচিত ১০৮ জন সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যকে শপথবাক্য পাঠ করান ইউএনও মো. নুরুল্লাহ নূরী এবং ফুলগাজী উপজেলা মিলনায়তনে আনন্দপুর ইউনিয়নের ১২ জন নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যের শপথবাক্য পাঠ করান ইউএনও মো. নূরে আলম ছিদ্দিকী।