সোনাগাজী পৌরসভার ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌরসভার ২০১১ থেকে ২০১২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২৪ জুলাই দুপুরে সোনাগাজী পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে পৌর মেয়র জামাল উদ্দিন ১৩ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন। প্রস্তাবিত বাজেটে কোনো ধরনের নতুন করারোপ করা হয়নি। বাজেটে আয়ের খাত হিসাবে দেখানো হয়েছে—কর আদায় বাবদ ৮৬ লাখ ৪৫ হাজার, রেইট এবং টোল থেকে ২২ লাখ টাকা, ফি থেকে এক লাখ পাঁচ হাজার টাকা, রাজস্ব খাত থেকে দুই লাখ ২০ হাজার টাকা, সরকারি অনুদান থেকে ৮০ লাখ টাকা, মূলধন থেকে আয় ৩৮ লাখ ৫০ হাজার টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে পাঁচ কোটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল ফান্ড (বিএমডিএফ) খাত থেকে ছয় কোটি টাকা, বিবিধ খাত থেকে ১৪ লাখ ১১ হাজার টাকা, অন্যান্য খাত থেকে ১৯ লাখ ৮৫ হাজার টাকা এবং প্রারম্ভিক জের ধরা হয়েছে ১৩ লাখ টাকা। অন্যদিকে, বাজেটে ব্যয়ের খাত ধরা হয়েছে সাধারণ সংস্থাপন ৯২ লাখ ৪২ হাজার টাকা, কর নিরূপণ ও আদায় ৩০ হাজার টাকা, স্বাস্থ্য খাতে আট লাখ ৮০ হাজার টাকা, অন্যান্য সংস্থাপন বাবদ চার লাখ ২০ হাজার টাকা, শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি পাঁচ লাখ পাঁচ হাজার টাকা, অবকাঠামো উন্নয়ন ৮৬ লাখ, মূলধন ব্যয় ৩৪ লাখ টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইআইআর) পাঁচ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট মিউনিসিপাল ফান্ড (বিএমডিএফ) ছয় কোটি টাকা, বিবিধ ২৬ লাখ ২৫ হাজার টাকা, সমাপনী জের ধরা হয়েছে ২০ লাখ ১৪ হাজার টাকা।