সোনাগাজীতে অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তানদের অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নবারপুর ইউনিয়নে গত ২৫ মার্চ স্থানীয় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওরঙ্গজেব খান। এতে অতিথি ছিলেন আবদুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদর্শী সম্ভোধী চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন।
অতিথিরা নবাবপুর ইউনিয়নের অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষা সহায়তায় ২৫ জনকে প্রায় তিন লাখ টাকার অনুদান প্রদান করেন।