সোনাগাজীতে আ.লীগ ও বিএনপির এক ডজন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজী পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির এক ডজন নেতা-কর্মী মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী। তাঁরা দলের মধ্যে নিজ নিজ অনুসারী নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চলেছেন। দলীয় সূত্র ও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, সোনাগাজী পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের একাধিক নেতা মেয়র পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় নেতা-কর্মীসহ ভোটারদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তাঁরা। এঁদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মফিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ওরফে আলাওল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মিস্টার, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এফ এম মঞ্জুরুল হক ও জসিম উদ্দিন। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ওরফে ভিপি দুলাল, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন ও যুবদল নেতা খুরশীদ আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আবু নাছের। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেড এম কামরুল আনাম জানান, ‘আমরা দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেব।’ অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, ‘আমরা কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় একক প্রার্থী দেব।’ দুজনেই আশা করছেন, যাঁরা এখন মাঠে নেমেছেন, তাঁরা শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন।