সোনাগাজীতে উন্নয়নবিষয়ক আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে ৫ ফেব্রুয়ারি সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনাবিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রম ও ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সদরের এনায়েত উল্যাহ মহিলা কলেজে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা তথ্য কর্মকর্তা মো. আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন। সভা শেষে চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কলেজের শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। - ফেনী অফিস