সোনাগাজীতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ১১ ও ১২ ডিসেম্বর দুই দিনব্যাপী পানির অপচয় রোধ ও সঠিক ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল হক। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ দত্ত।
কর্মশালায় খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ জন কৃষক ও খামারি অংশ নেন।