সোনাগাজী সমাজ উন্নয়ন সংস্থা ও রেনেসাঁ বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা-উপকরণ বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বক্তার মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ। সোনাগাজী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও রেনেসাঁ বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা খোকনের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাব সভাপতি মো. আবু তাহের, প্রিভেইল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক মজুমদার, সমাজসেবী জহির উদ্দিন মাহমুদ, প্রধান শিক্ষক মণীন্দ্র কুমার চক্রবর্তী ও জহির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সোনাগাজী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক লিটন কুমার চক্রবর্তী।অনুষ্ঠানে চতুর্থ-অষ্টম শ্রেণী পর্যন্ত মেধা (ট্যালেন্টপুল) ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৫৬ জনকে সনদ এবং বিভিন্ন বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীকে শিক্ষা-উপকরণ দেওয়া হয়।