সোনাগাজীতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত সোমবার রাতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে ডাকাতেরা পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির আহম্মদের বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্য মালামাল লুট করে নিয়ে যায়।